• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৫:২০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রবাসীর বাড়ি থেকে গ্রেনেড উদ্ধার

১৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:০৬:৫১

প্রবাসীর বাড়ি থেকে গ্রেনেড উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় একটি পরিত্যক্ত টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী।

১৪ জানুয়ারি বুধবার দুপুর বানিয়াচং উপজেলার ৩ নম্বর ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামে ওমান প্রবাসী মো. মতিউর রহমানের বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মো. মতিউর রহমানের বাড়িতে একটি পরিত্যক্ত টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড (CCS-60) পড়ে থাকতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা বিষয়টি দ্রুত বানিয়াচং আর্মি ক্যাম্পকে অবহিত করেন।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮





Follow Us