• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৩:৪৩ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

বিএসটিআই লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন: জরিমানা এক লাখ

৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৫:০২

বিএসটিআই লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন: জরিমানা এক লাখ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএসটিআই লাইসেন্স ও প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

৯ মার্চ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় অবস্থিত ‘আমিন স্কয়ার বিডি’ নামের একটি কারখানায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।

Ad

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় কারখানাটিতে বিএসটিআই লাইসেন্স ও প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই সেমাই, আর্টিফিশিয়াল ড্রিংক এবং এডিবল জেলসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়।

এছাড়া উৎপাদন প্রক্রিয়ার সময় শ্রমিকদের কোনো ধরনের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ব্যবহার না করেই খাদ্যপণ্য প্যাকেজিং করার বিষয়টিও নজরে আসে।

পরিদর্শনকালে আরও দেখা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য মেঝেতে সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি উৎপাদনের কাজে পোড়া তেল ব্যবহারের অভিযোগ পাওয়া যায় এবং মেয়াদোত্তীর্ণ কিছু পণ্যও সেখানে মজুত রাখা হয়েছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

এসব অনিয়মের প্রেক্ষিতে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, র‍্যাব-১১ নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক (সদর) মো. শাহজাহান হালদারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

অভিযানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১১ ও জেলা পুলিশের দুটি টিম দায়িত্ব পালন করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us