নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে অকটেন ও ডিজেল মজুত রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৯শ’ লিটার জ্বালানি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৮ মার্চ শনিবার দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযান সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা ডিপোর পাশে অবস্থিত মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। অভিযানে তালাবদ্ধ ঘরে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৯শ’ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মেসার্স মেহেদী এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, অবৈধভাবে জ্বালানি মজুত রাখার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available