• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:৪১:০৭ (16-May-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ২

১৬ মে ২০২৬ রাত ০৯:৩৭:৩৩

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আমির (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

১৬ মে শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আমিরের অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

Ad

এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে শংকর (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় মোট ১২ জন দগ্ধ হন। তাদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুজনসহ মোট ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







২৪ ঘণ্টায় হামে আরও দুইজনের মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও দুইজনের মৃত্যু
১৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০১





Follow Us