• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৯:২০ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক

৫ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:১৯

সরিষাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ইব্রাহীমের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, জোরপূর্বক ঘরে তুলে নিয়ে এই পাশবিক নির্যাতন চালানো হয়।

ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোমারপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ইব্রাহীম দীর্ঘদিন ধরে ওই স্কুল ছাত্রীকে মুঠোফোনে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। ভয়ে ভুক্তভোগী ছাত্রী বিষয়টি পরিবারকে জানায়নি।

৪ জুন বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ইব্রাহীম তাকে জোরপূর্বক নিজের ঘরে তুলে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ইব্রাহীম কৌশলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর রাতেই ভুক্তভোগী পরিবারটি সরিষাবাড়ী থানায় আশ্রয় নেয়।

৫ জুন, শুক্রবার দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তা নথিভুক্ত করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, মামলা রুজু করা হয়েছে এবং ভিক্টিমকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিকে গ্রেফতারে সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬



Follow Us