রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সদর ও পৌর এলাকার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে ইয়াবা ও চোলাইমদসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং পলাতক এজাহারনামীয় আসামি রয়েছেন।
৯ জুন মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি সদর থানার আওতাধীন এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শহরের পুরাতন হাসপাতাল এলাকা থেকে মো. হুমায়ুন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত মোট নয়টি মামলা রয়েছে।
অন্যদিকে, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পৃথক অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় মানিকছড়ি বিসিক শিল্পনগরী এলাকা থেকে চিকন চান চাকমা (৫১) নামে এক ব্যক্তিকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া তবলছড়ি নিচের বাজার এলাকা থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাহাব উদ্দীনকে গ্রেফতার করা হয়।
একই অভিযানে পুরাতন হাসপাতাল এলাকার শুভ দত্ত (২৮) এবং মহসিন কলোনী এলাকার মো. হৃদয় (২৭) নামে দুই পলাতক এজাহারনামীয় আসামিকেও আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available