রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০ জুন বুধবার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর স্বামী আব্দুল হক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক এবং পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। তার ধারণা, সেই বিরোধের জের ধরেই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এ বিষয়ে এলাকায় নানা আলোচনা ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়।’
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available