সুনামগঞ্জ প্রতিনিধি: চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
২৫ জুন বৃহস্পতিবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতারের পর সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ছাতক থানার একটি বিশেষ টিম জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে অভিযান চালায়। অভিযানে নিজ বাসভবন থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।
ছাতক থানা পুলিশ জানায়, আব্দুর রহিম সিআর-১৭৪/২৫ নম্বর একটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। গ্রেফতারের পর থানার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে জেলা যুবদল নেতার গ্রেফতারের বিষয়ে জানতে সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আব্দুর রহিমের গ্রেফতার কিংবা এই মামলার বিষয়ে দলগতভাবে তারা এখনো কিছু জানেন না।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রঞ্জন কুমার ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহিমকে ভোররাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং সকালের দিকেই তাকে আদালতে প্রেরণ করা হয়।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available