• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৩:০২ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা

২৫ জুন ২০২৬ বিকাল ০৪:৩২:০৭

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের ডায়াবেটিস হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

২৫ জুন বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত টাঙ্গাইল সদর থানাধীন ডায়াবেটিস হাসপাতাল মোড় এলাকায় ওষুধ প্রশাসন টাঙ্গাইল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, অনিবন্ধিত ওষুধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও রাখার বিষয়গুলো শনাক্ত করা হয়। এ ঘটনায় দুইটি ফার্মেসির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরে ‘ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩’-এর ৪০(খ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের দায়ে দুই মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে ওষুধ প্রশাসন টাঙ্গাইলের ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় অনিবন্ধিত, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আইন অমান্যকারী ফার্মেসির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দল
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দল
২৫ জুন ২০২৬ বিকাল ০৪:২২:১৬




Follow Us