জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিলে শাপলা ফুল তুলে গিয়ে পানিতে ডুবে মো. সামি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
২৫ জুন বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের নিখাঁই মধ্যপাড়া এলাকার পেরী বিলে এ ঘটনা ঘটে। শিশু সামি ওই এলাকার ছানোয়ার হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ১১টার দিকে শিশু সামিসহ ৪ জন বন্ধু মিলে এক সাথে বাড়ির পাশে পেরী বিলে শাপলা ফুল তুলতে যায়। ফুল তোলার সময় হঠাৎ বিলের গর্তে পানিতে তলিয়ে যায় সামিসহ আরো একজন।
পরে সেখান থেকে দুইজনকে উদ্ধার করে তাসনিম (৭) নামে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জামালপুর হাসপাতালে পাঠিয়ে দেন।
অপরদিকে শিশু সামিকে তার স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুরের দিকে শিশু সামিকে দেখে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন বলেন, পানিতে ডুবে যাওয়া শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যুবরণ করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available