• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শেখ কামাল যুব সমাজের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব: পরিকল্পনা প্রতিমন্ত্রী

৫ আগস্ট ২০২৩ বিকাল ০৩:৫১:৫৯

শেখ কামাল যুব সমাজের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব: পরিকল্পনা প্রতিমন্ত্রী
“মতলব উত্তরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত”

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেন, বাংলাদেশের ছাত্র ও যুব সমাজের কাছে এক অসাধারণ ও অনুকরণীয় ব্যক্তিত্ব শেখ কামাল। খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ, সংগীত জগত এবং সদ্য-স্বাধীন দেশে তরুণদের সুসংগঠিত করতে তিনি যে অতুলনীয় অবদান রেখেছেন, তা বিশ্বের যেকোনো দেশের তরুণ সমাজকে গভীরভাবে প্রভাবিত ও অনুপ্রাণিত করবে।

Ad

৫ আগস্ট শনিবার চাঁদপুরের মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ড. শামসুল আলম বলেন, বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের চেতনায় সদ্য-স্বাধীন দেশের পুন:গঠনে তরুণ সমাজকে সুসংগঠিত করে ক্যাপ্টেন শেখ কামাল যে অসামান্য অবদান রেখে গেছেন, সেজন্য তিনি চির অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবেন।

মতলব উত্তরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পর্পণ

উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল এমরান খানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর মেয়র লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, এএসপি হাজীগঞ্জ সার্কেল আবুল কালাম চৌধুরী, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সম্পাদক আফজাল হোসেন খান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি, ছেংগারচর পৌর কাউন্সিলর শাহজাহান মোল্লা প্রমূখ।

এর আগে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্পণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


Follow Us