• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩০:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আশাশুনিতে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

৭ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৩৪:১৮

আশাশুনিতে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোদনদাহ কেরানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহতরা হলেন, আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের তারক সরকারের পুত্র সুব্রত সরকার বাপ্পি (৩০) ও তার পুত্র পবিত্র সরকার তূর্য (৪)।

Ad
Ad

জানা যায়, সুব্রত সরকার, শ্যামলী সরকার ও তার পুত্র তূর্যসহ মোটরসাইকেলযোগে আশাশুনি থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কোদনদাহ কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে আশাশুনিগামী ছেড়ে আসা (ঢাকা মেট্রো জ ১১-১২৩৮) বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা মারা যান।

এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়। স্ত্রী শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

আবুল কালাম মোড়লে নেতৃত্বে আশাশুনি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস চালককে আটক করা হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us