• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩২:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নানা-নাতনির

২৮ মার্চ ২০২৫ সকাল ০৮:১৪:৫৯

পাবনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নানা-নাতনির

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নানা ও নাতনি নিহত হয়েছে।

Ad

২৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল (দোতলা সাঁকো সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলো উত্তর বাঘইল এলাকার মৃত রহমত সরদারের ছেলে বাবুল সরদার (৫৫) ও চর-মিরকামারী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে মুনতাহার (৫)। বাবুল ও মুনতাহার সম্পর্কে নানা ও নাতনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নানা বাবুল সরদারের সাথে নাতনী মুনতাহার রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল। সন্ধ্যায় ঈশ্বরদী থেকে পাকশী অভিমুখে একটি ট্রেনের ইঞ্জিন ট্রায়ালের সময় বাঘাইল দোতলা সাঁকো সংলগ্ন স্থানে পৌঁছালে নাতনি মুনতাহার দৌড়ে ট্রেনের ইঞ্জিনের সামনে চলে যায়। এ সময় নানা বাবুল সরদার তাকে বাঁচাতে গিয়ে নিজেও ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই নানা বাবুলের মৃত্যু হয়। আহত নাতনি মুনতাহারকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জিআরপি ঈশ্বরদী থানার (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নানা ও নাতনির এমন মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us