• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৩:৩৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

২৩ জুলাই ২০২৫ সকাল ১১:৪৪:৩৯

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

২৩ জুলাই বুধবার সকালে নাটোরের বড়াইগ্রামের শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টা ৫ মিনিটের দিকে বড়াইগ্রামের শ্রীরামপুরে একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট উদ্ধার কাজ করেছে উল্লেখ করে ফায়ার সার্ভিস আরও জানায়, এ ঘটনায় ৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

আর বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বনপাড়া থেকে একটি মাইক্রোবাস ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us