• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৫৯:৪৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে সিমেন্ট বোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

১৮ জুলাই ২০২৩ দুপুর ০২:৩৬:২৫

কক্সবাজারে সিমেন্ট বোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাকে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও তিনজন।

১৮ জুলাই মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নাসিরাবাদ এলাকার জামাল হোসেনের ছেলে টিপু সুলতান (২২) ও যশোর জেলার শার্শা উপজেলার সুবর্ণখালী এলাকার মো. আবু হাসানের ছেলে তালহা জোবায়ের সাজিদ (২১)।

এ তথ‌্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি বলেন, সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস। গাড়ি দু’টি উত্তর হারবাং এলাকায় পৌঁছলে ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us