• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৫:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শিক্ষাসপ্তাহ উপলক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থীদের জন্য ১৬ ইভেন্টের প্রতিযোগিতা

১৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:২২:৪৩

শিক্ষাসপ্তাহ উপলক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থীদের জন্য ১৬ ইভেন্টের প্রতিযোগিতা

ঢাকা কলেজ প্রতিনিধি: জাতীয় সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ১৬ ধরনের প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী ঢাকা কলেজ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতাসমূহ অনুষ্ঠিত হবে।

Ad

১৮ ফেব্রুয়ারি রোববার  সাহিত্য-সংস্কৃতি ও শিক্ষা সপ্তাহ পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ৬ ক্যাটাগরির এ প্রতিযোগিতার  বিজ্ঞপ্তির ব্যানার ঢাকা কলেজ শেখ জামাল একাডেমিক ভবনের সামনে ঝুলিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। ২০ ফ্রেব্রুয়ারির মধ্যে ঢাকা কলেজ পাঠ পরিকল্পনা, উন্নয়ন ও নিবিড় কমিটির সামনে রক্ষিত বাক্সে ইভেন্টগুলোতে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম, শ্রেণি, শ্রেণি রোল, শিক্ষাবর্ষ, ইভেন্টের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করে জমা দিতে হবে।

Ad
Ad

ছয় ক্যাটাগরির ১৬ প্রকার ইভেন্টগুলো হলো: ১. কেরাত, ২. হামদ/নাত, ৩. দেশাত্ববোধক গান, ৪. রবীন্দ্র সঙ্গীত, ৫. নজরুল সঙ্গীত, ৬. উচ্চাঙ্গ সঙ্গীত, ৭. লোক সঙ্গীত, ৮. জারিগান দলগত, ৯. নৃত্য (উচ্চাঙ্গ), ১০. লোকনৃত্য, ১১. বাংলা রচনা প্রতিযোগিতা, ১২. বাংলা কবিতা আবৃত্তি, ১৩. নির্ধারিত বক্তৃতা-বাংলা, ১৪. নির্ধারিত বক্তৃতা-ইংরেজি, ১৫. বিতর্ক প্রতিযোগিতা (একক) এবং ১৬. তাৎক্ষণিক অভিনয়।

উল্লেখ্য, দেশের প্রতিটি মাধ্যমিক স্কুল, কলেজ, করিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষা অফিসার ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসমূহের স্ব স্ব কাজের অবদানের স্বীকৃতস্বরূপ সরকার প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ পালন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us