• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৮:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে তারেক রহমান বরাবর স্মারকলিপি

২৭ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০২:৫৯

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে তারেক রহমান বরাবর স্মারকলিপি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন ২০১৩-১৪ সেশনের নেতাকর্মীরা। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন তারা।

Ad

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং-এর কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

Ad
Ad

স্মারকলিপিতে বলা হয়, ২০১৩-১৪ সেশনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে ছাত্রদলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে তারা জীবন বাজি রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিন্তু নবগঠিত আহ্বায়ক কমিটিতে তাদের অন্তর্ভুক্ত না করে বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা আরও জানান, নবগঠিত কমিটিতে ২০০৮-০৯ সেশন থেকে শুরু করে ২০২০-২১ সেশন পর্যন্ত সদস্য অন্তর্ভুক্ত করা হলেও ২০১৩-১৪ সেশনকে একেবারেই উপেক্ষা করা হয়েছে। এতে তাদের দীর্ঘদিনের অবদান অস্বীকার করা হয়েছে এবং রাজনীতি থেকে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, বর্তমান কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নসহ নতুন কমিটি গঠন করা হোক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪




Follow Us