• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:৪৮:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ

জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবল ম্যাচে নিজ বিভাগ ইসলামিক স্টাডিজকে জেতাতে খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে জবি শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. অধ্যাপক রইছ উদ্দিনের বিরুদ্ধে।৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ইসলামিক স্টাডিজ বনাম লোকপ্রশাসন বিভাগের ফুটবল ম্যাচ শেষে বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ তোলেন লোকপ্রশাসন বিভাগের অধিনায়ক বনমালী বর্মন।তিনি বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি সোমবার ফাইন্যান্স বিভাগের সাথে খেলায় ইসলামিক স্টাডিজ বিভাগের ১০ নম্বর প্লেয়ার মুস্তাজিব ফাউল করলে তাকে লাল কার্ড দেয় রেফারি। আজকের ম্যাচে তাকে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে স্যারকে বললে তিনি বলেন লাল কার্ড উইথড্র করে রেফারি পরিবর্তন করেছে ক্রীড়া কমিটি। এছাড়াও এই ম্যাচে ১৩ ব্যাচের শিক্ষার্থী ও আবাহনী ক্লাবের মাহফুজ হাসান প্রীতম অংশ নেয়, যা নিয়মবহির্ভূত।’বনমালী বর্মন বলেন, ‘এতসব অনিয়মের পর আমি বলি যে, এমন হলে আমরা খেলব না। তখন রইছ স্যার বলেন খেললে খেল, না খেললে দরকার নাই। শেষ পর্যন্ত আমাদের বিভাগের শিক্ষকরা আমাদের অনুরোধ করায় আমরা বাধ্য হই খেলতে।’এ বিষয়ে জবির কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘তাদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তবে সেটা ফুটবল টুর্নামেন্টের উপ-কমিটিকে জানাবেন।’ এছাড়াও লোকপ্রশাসন বিভাগকে না খেলতে বলার বিষয়টি অস্বীকার করেন তিনি।