• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:২০:৪৭ (11-May-2026)
  • - ৩৩° সে:

খাল পুনঃখননে বদলে যাবে সাটুরিয়ার কৃষি ও জনজীবন: পর্যটনমন্ত্রী

১১ মে ২০২৬ রাত ০৮:১৪:০৫

খাল পুনঃখননে বদলে যাবে সাটুরিয়ার কৃষি ও জনজীবন: পর্যটনমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

১১ মে সোমবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

মন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরে খালগুলোর নাব্যতা কমে যাওয়ায় কৃষকরা সেচ সংকট ও জলাবদ্ধতার সমস্যায় ভুগছিলেন। এই পুনঃখনন কার্যক্রম শেষ হলে কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে।”

Ad

তিনি বলেন, “সরকার শুধু অবকাঠামো উন্নয়ন নয়, কর্মসংস্থান সৃষ্টির দিকেও গুরুত্ব দিচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শত শত অতিদরিদ্র মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।” অনুষ্ঠানে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, “জনগণের টাকার প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।” 

এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us