• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:১৯:৩৪ (11-May-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গু মোকাবিলায় ‘আমরা ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

১১ মে ২০২৬ রাত ০৮:০১:১২

ডেঙ্গু মোকাবিলায় ‘আমরা ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু মোকাবিলায় মোবাইল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ‘আমরা ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছি। প্রতিরোধমূলক ব্যবস্থার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

১১ মে সোমবার বরিশাল সফরে এসে আকস্মিকভাবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

Ad
Ad

হাম-রুবেলা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম-রুবেলা মোকাবিলায় আমাদের হাতে কোনো ভ্যাকসিন ছিল না। খুব অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে ভ্যাকসিন সংগ্রহ করেছি, তা পৃথিবীর ইতিহাসে বিরল।

Ad

এ সময় সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, এখন রোগীর সংখ্যা কমে আসছে। আগের সরকার টিকা সংগ্রহ কিংবা সচেতনতামূলক প্রচারণা কোনোটাই চালায়নি। হামের সংক্রমণ পুরোপুরি বন্ধ হয়নি। শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে।

আগামী তিন থেকে চার মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা হবে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে লোকবলের সংকট মোকাবিলায় আগামী জুলাই মাস থেকে ১ লাখ জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

এর আগে, সকাল ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী বরিশাল ১০০ শয্যার জেনারেল হাসপাতালে পৌঁছান। তিনি প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে চিকিৎসকদের হাজিরা খাতা দেখেন।

মন্ত্রী হাসপাতালের পুরাতন ভবন ঘুরে দেখেন। পরিদর্শনকালে দায়িত্বে অবহেলার অভিযোগে এক টিকিট ক্লার্ককে ক্লোজড করা হয়। পরে তিনি বরিশাল শিশু হাসপাতাল ও শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us