• ঢাকা
  • |
  • সোমবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩৯:০০ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি আটক

৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩৭:৪১

চাঁদপুরে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ ও কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করার পর ৪ এপ্রিল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Ad
Ad

জানা গেছে, জেলা শহরের বড় স্টেশন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে আজগর মুন্সীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

Ad

এছাড়া ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মনোয়ার হোসেন মুন্না এবং মডেল থানা পুলিশের অভিযানে শাহ আলম গাঁজাসহ ও সৌহরাভ সরদারকে ৩২ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়েছে।

চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চারটি দায়ের করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০






Follow Us