• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ রাত ১১:০৬:৫২ (06-May-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

৬ মে ২০২৬ সকাল ০৯:৫০:১১

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে সানোয়ার হোসেন পলাশের বাড়ির গেটের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

৬ মে বুধবার ভোরে বাড়ির সামনে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। সানোয়ার হোসেন তেঁতুলবাড়িয়া গ্রামের হাজীপাড়ার মৃত আনারুল ইসলামের ছেলে।

Ad
Ad

জানা গেছে, সকালে হাঁটতে বের হয়ে সানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম কালো টেপে মোড়ানো একটি বস্তু দেখতে পান। বিষয়টি তিনি সানোয়ার হোসেনকে জানালে পরে পুলিশকে খবর দেওয়া হয়।

Ad

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকৃত বস্তুটি নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া
বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:২৫





হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:০৪


Follow Us