• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩২:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিংগাইরে ছেলের বউয়ের হাতে শাশুড়ি খুন

১০ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:১০:৫৪

সিংগাইরে ছেলের বউয়ের হাতে শাশুড়ি খুন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ছেলের বউয়ের হাতে তহুড়া বেগম (৫৫) নামে এক শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলের বউকে আটক করেছে পুলিশ।

Ad

১০ জানুয়ারি বুধবার ভোরে উপজেলার জামশা ইউনিয়নের ছোট বরুন্ডী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এস আই) এনামুল হক বলেন, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে চার্জার লাইট দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে তার প্রবাসী ছেলের বউ আইরিন আক্তার (২৫)। এতে ঘটনাস্থলেই মারা যান তহুড়া বেগম। 

তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় ছেলের বউকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us