• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০০:৪৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অবৈধভাবে খাদ্য মজুদ রাখার দায়ে ২ মিল মালিককে জরিমানা

২৩ জানুয়ারী ২০২৪ রাত ০৯:২৬:৩৩

অবৈধভাবে খাদ্য মজুদ রাখার দায়ে ২ মিল মালিককে জরিমানা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে ধান-চাল মজুদ রাখা ও লাইসেন্স বিহীন মিল পরিচালনা করার দায়ে দুটি রাইস মিল মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন এম রফিকুল আলম উপস্থিত ছিলেন।

Ad
Ad

এসময় কালিহাতী পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই রাইস মিল মালিক ইদ্রিসকে ১০ হাজার ও মেসার্স হাজী আমির আলী বয়েল অ্যান্ড রাইস মিল মালিক লংকেশ্বরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, কালিহাতী উপজেলার বিভিন্ন রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে খাদ্য মজুদের অপরাধে ২ মিল মালিককে বিভিন্ন হারে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us