• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৪:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢুকলো চোরাকারবারি

১২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৫৪:৫১

কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢুকলো চোরাকারবারি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে ঢুকলো এক চোরাকারবারি। পরে খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

Ad

১১ ফেব্রুয়ারি রোববার বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের মেইন পিলার ১০৫৭ এস এর কাছে এ ঘটনা ঘটে। এই দিন সন্ধ্যায় চোরাকারবারি আটকের বিষয়টি বিজিবির বরাতে নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।

Ad
Ad

আটক চোরাকারবারি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত জয়নাল হকের ছেলে মো. নবাব আলী (৩৫)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোরাকারবারি নবাব কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে খবর পেয়ে বিজিবির একটি টহল টিম গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করে নিয়ে আসে। বিজিবি সূত্র আরও জানায়, আটক চোরাকারবারিকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, বিজিবির এক কর্মকর্তা আমাকে ফোনে জানিয়েছেন, তারা এক চোরাকারবারিকে আটক করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us