• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে চৈত্র ১৪৩২ রাত ০১:৪৩:৩৯ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাগঞ্জে দুলাভাইয়ের হাতে শ্যালিকা খুন

৬ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১১:৫১

চাঁপাইনবাগঞ্জে দুলাভাইয়ের হাতে শ্যালিকা খুন

চাঁপাইনবাগঞ্জ প্রতিনিধি: ‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানক্ষেত থেকে শরিফা খাতুন নামে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৫ এপ্রিল রোববার বিকালে উপজেলার মকরমপুর-নাদেরাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শরিফা খাতুন আলীনগর ইউনিয়নের মকরমপুরের শহীদুল ইসলামের মেয়ে। পুলিশ বলছে, সম্পত্তির লোভে ওই শিশুকে তার দুলাভাই হত্যার পর ধানক্ষেতে ফেলে দেয়। পুলিশ দুলাভাই মো. অন্তরকে গ্রেফতার করেছে। ‎

Ad
Ad

‎গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ‎‎ওসি বলেন, গত শুক্রবার বিকেলে শিশু শরিফা খাতুন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে শনিবার গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার নানা আব্দুল করিম। ঘটনার তদন্ত নেমে পুলিশ সন্দেহভাজন হিসেবে শরিফার দুলাভাই মো. অন্তরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তার দেখানো একটি ধানক্ষেত থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।

Ad

‎‎ওসি আরও বলেন, অন্তরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারণা করা হচ্ছে শ্বশুরের সম্পত্তির অধিক পরিমাণ ভাগ পেতে শ্যালিকা শরিফাকে হত্যা করে সে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্তরকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার লালপুরে। ‎

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us