• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সকাল ১১:০২:০০ (14-May-2026)
  • - ৩৩° সে:

সমকামিতার অভিযোগে ৪ শিক্ষার্থীর কারাদণ্ড

১৪ মে ২০২৬ সকাল ০৯:০২:৪৭

সমকামিতার অভিযোগে ৪ শিক্ষার্থীর কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ-এর ছাত্রাবাসে সমকামিতার অভিযোগে চার শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। একই ঘটনায় এক বহিরাগতসহ মোট পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শাস্তিপ্রাপ্ত চার শিক্ষার্থী হলেন— আহসানুল ইসলাম চৌধুরী, মহিবুর রহমান নয়ন, রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং শাহরিয়ার পলক। বহিরাগত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Ad
Ad

আরটিভি এক প্রতিবেদনে কলেজ সূত্রে উল্লেখ করা হয়েছে, গত ২২ এপ্রিল রাতে কলেজের মসজিদসংলগ্ন এলাকা থেকে শাহরিয়ার পলককে এক বহিরাগত ব্যক্তির সঙ্গে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও কয়েকজন শিক্ষার্থীর নাম সামনে আসে। পরবর্তীতে তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Ad

পরদিন ২৩ এপ্রিল অনুষ্ঠিত জরুরি একাডেমিক কাউন্সিল সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের ছাত্রাবাসের সিট সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে হোস্টেল সুপার ও আবাসিক চিকিৎসক ডা. মো. মকছেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তদের মোবাইল ফোন থেকে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কলেজ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান বলেন, ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন এবং তারা ইতোমধ্যে সেই দণ্ড ভোগ করেছেন। পাশাপাশি জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ছাত্রাবাসের সিট বাতিল করা হয়েছে। তবে তাদের ছাত্রত্ব বহাল থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us