• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই ফাল্গুন ১৪৩২ রাত ০২:৫১:১৫ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০২:২৯

রাঙামাটিতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন মো. সিরাজুল ইসলাম (৩৮), মো. হারুনুর রশিদ (৪৩) ও রবিউল ইসলাম প্রকাশ রায়হান (২২)।

Ad
Ad

ডিবি সূত্র জানায়, ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাঙামাটি পৌরসভা এলাকার বক্ষব্যাধি হাসপাতালের পিছনে শাহজাহানের ভাড়া বাসার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

Ad

পুলিশ জানায়, ১নং আসামীর বিরুদ্ধে পিসিপিআর যাচাইয়ে একাধিক মাদক মামলাসহ সর্বমোট ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া ২নং আসামীর বিরুদ্ধে পূর্বে ২টি মামলার তথ্য পাওয়া গেছে।

রাঙামাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখার সংশ্লিষ্ট সূত্র মাদকসহ তিনজনকে গ্রেফতারের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাজশাহীতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহীতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৩২




Follow Us