• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৫৩:৫৪ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপি ‘কায়দা’ ও ‘ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় এসেছে: জামায়াত আমির

২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৯:০৭

বিএনপি ‘কায়দা’ ও ‘ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় এসেছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও কারচুপির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা ও ভোট পেয়ে ক্ষমতায় আসেনি; বরং বিভিন্ন ‘কায়দা’ ও ‘ইঞ্জিনিয়ারিং’ করে তারা সেই ভোট নিয়েছে।

২৫ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি করেন তিনি।

Ad
Ad

জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরে মানুষ অনেক পালাবদল ও আদর্শ দেখেছে; কিন্তু ইসলামি আদর্শের সরকার গঠন হতে দেখেনি। এবার মানুষের বড় আকাঙ্ক্ষা ছিল পরিবর্তন; বিশেষ করে যুবসমাজ তা চেয়েছিল। আমাদের সংস্কার ও পরিবর্তনের ডাকের পক্ষে ৬৯ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এটাই প্রমাণ করে মানুষ পরিবর্তন চেয়েছে।

Ad

তিনি বলেন, যারা এখন ক্ষমতায় আছেন, তারা ‘না’ ভোটের পক্ষে ছিলেন। ফলাফল স্পষ্ট–তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পাননি।

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে নয়-ছয় করা হয়েছে। দেশের বহু জায়গায় আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

তারা রক্তের বিনিময়ে ভোট চায়নি বলে কেন্দ্র ছেড়ে চলে গিয়েছিল। তবে, আমরা এই কায়দাগুলো এবার চিনে নিয়েছি। ভবিষ্যতে সব ঘাটে শক্ত পাহারা দেওয়া হবে।

স্বল্প আসনে জয়ী হয়েও কেন সংসদে যোগ দিলেন–এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, জনগণের ভোটের যেটুকু মর্যাদার স্বীকৃতি হয়েছে, আমরা তার অমর্যাদা করতে পারি না। আমরা সংসদে গিয়ে নিজেদের নয়, জনগণের পক্ষে কথা বলবো এবং তাদের অধিকার আদায়ের চেষ্টা করবো।

সরকারের কিছু সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, এমপি-মন্ত্রীদের সরকারি প্লট না নেওয়া এবং ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার না করার ঘোষণা আমরাই প্রথম দিয়েছিলাম। সরকার আমাদের সেই পথ অনুসরণ করায় তাদের অভিনন্দন জানাই। একইসঙ্গে রেমিট্যান্স যোদ্ধাদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনার সিদ্ধান্তকেও আমরা সাধুবাদ জানাই।

এরপর তিনি ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানে চাঁদাবাজি বন্ধ করতে হবে। যারা চাঁদার জ্বালায় অতিষ্ঠ, তারা এখন থেকে চাঁদা দেওয়া বন্ধ করুন। কেউ বাধা দিলে আমাদের ডাকবেন, আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলবো।

এছাড়া, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জামায়াত আমির অঙ্গীকার করেন, সুযোগ পেলে আমি মাসে একদিন সরাসরি জনগণের মুখোমুখি হবো এবং তাদের সমালোচনা ও পরামর্শ শুনবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাজশাহীতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহীতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৩২




Follow Us