• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:০২:২৪ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, বৃদ্ধ চালকের আহাজারির ভিডিও ভাইরাল

৭ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৪:১৯

দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, বৃদ্ধ চালকের আহাজারির ভিডিও ভাইরাল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে আকালু মিয়া(৬০) নামে এক বৃদ্ধের অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী।

৬ মার্চ শুক্রবার বিকেলে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী সেজে গাড়িতে উঠে মাঝপথে নামাপাড়া এলাকায় অটোভ্যান চালক আকালু মিয়াকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে ভ্যানটি  নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ওই ছিনতাইকারী। ভ্যান চালক আকালু মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়া কান্দা গ্রামের ছমির আলী ফকিরের ছেলে।

Ad
Ad

ভুক্তভোগী আকালু মিয়া বলেন, ‘আমি এ অটোভ্যান চালিয়েই আমার সংসার চালাই, এখন আমি কী করে খাব, সমিতির কিস্তি দিব কী দিয়ে, আমি এখন অসহায়।’

Ad

এনিয়ে ওই বৃদ্ধের মাটিতে গড়াগড়ি করে আহাজারি করতে থাকা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ‘অটোভ্যান ছিনতাই হওয়ার খবর শোনার পরই পুলিশ পৌর বাজার এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করেছে। কিন্তু ঘটনাটি গ্রামের মধ্যে হওয়ায় কোনো প্রকার ফুটেজ পাওয়া যায়নি, তবে আমরা চেষ্টা করছি ছিনতাইকারীকে শনাক্ত করার।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় জিরা উদ্ধার
বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় জিরা উদ্ধার
৭ মার্চ ২০২৬ দুপুর ০১:৩৩:৫১





Follow Us