• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ রাত ১০:১৪:২৬ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৯:১২

কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা একটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী।

পুলিশ সূত্র জানায়, ৩ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার ঘোড়ামারা কৃষ্ণনগর এলাকায় অবস্থিত ‘যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র’-এ অভিযান চালায় ডিবির একটি চৌকস দল। এ সময় কেন্দ্রটির ভবনের ছাদে থাকা একটি বৈদ্যুতিক বক্সের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

Ad
Ad

উক্ত অভিযানে নিরাময় কেন্দ্রটির চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২) এবং কর্মচারী আশরাফুল ইসলাম আকাশ (৩২)-কে গ্রেফতার করা হয়।

Ad

জেলা পুলিশ জানিয়েছে, কুমিল্লায় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৫:৫৮



নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:২৪


Follow Us