• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:১৫:২০ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে রাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

৭ মার্চ ২০২৬ সকাল ০৮:১৪:৫২

রাজধানীতে রাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে গণপূর্ত অধিদফতরের এক কর্মচারী ও তার মেয়ে এবং আরেক ঘটনায় সিএনজি চালক ও এক যাত্রী মারা গেছেন।

জানা গেছে, গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে ২১ বছর বয়সী তৃষাকে নিয়ে ঈদের কেনাকাটায় বের হয়েছিলেন। ৬ মার্চ শুক্রবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় একটি বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

Ad
Ad

গুরুতর আহত তৃষাকে স্থানীয়রা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad

অন্যদিকে পরিবার নিয়ে ঈদের কেনাকাটা শেষে সিএনজি চালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন হারুনর রশিদ সানি। রাজধানীর সাতরাস্তা মোড় এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়।

স্থানীয়রা আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হারুনর রশিদ সানি ও সিএনজি চালক আলিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত সানির স্ত্রী ও তার বোন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










টিভিতে দেখুন আজকের খেলা
টিভিতে দেখুন আজকের খেলা
৭ মার্চ ২০২৬ সকাল ০৯:৩৬:০২


Follow Us