ডেস্ক রিপোর্ট: রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ মারা গেছেন।
চ্যানেল২৪ এর প্রতিবেদন থেকে জানা যায়, ১৯ জুন শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১২ জুন দুপুরে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো পাশে নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন পলাশ। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুই দিন পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এরপর থেকে তিনি নিবিড় চিকিৎসাধীন ছিলেন। প্রায় এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।
ঘটনার পর পলাশের স্ত্রী মাহমুদা খানম হাতিরঝিল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় জিসান আহমেদ মন্টি নামের একজনকে প্রধান আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available