• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:১০:১৫ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালিতে ৬০ দিনের জন্য ফি মওকুফ করল ইরান

২০ জুন ২০২৬ দুপুর ১২:৪৭:৪৮

হরমুজ প্রণালিতে ৬০ দিনের জন্য ফি মওকুফ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় আগামী ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া হবে না।

১৮ জুন বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে আবেদন করার পর দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হবে। এ লক্ষ্যে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশেষ পরিস্থিতি এবং নৌপথে বিদ্যমান নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলতে হবে। এর মাধ্যমে ধীরে ধীরে নৌযান চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ, যার মধ্য দিয়ে বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই মাস এই পথ ব্যবহারকারী জাহাজগুলোকে কোনো ফি দিতে হবে না।

পরিষদ জানায়, নৌপথের কারিগরি নির্দেশনা ও পরিচালনাগত বিস্তারিত তথ্য শিগগিরই পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ প্রকাশ করবে। পাশাপাশি মাইন অপসারণসহ অন্যান্য বিষয় ইসলামাবাদ সমঝোতা স্মারকের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us