বিনোদন ডেস্ক: সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘কান্তারা’ খ্যাত অভিনেত্রী রুক্মিণী বসন্তের বিকিনি পরা ছবি ও ভিডিও ভাইরাল হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
তার দাবি, অসৎ উদ্দেশ্যে তার ছবি এবং ভিডিও এআই দিয়ে তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, সবুজ রঙের বিকিনি পরে একটি সুইমিং পুলে নামছেন এক তরুণী। অনেকেই ধরে নেন, ভিডিও যাকে দেখা যাচ্ছে, তিনি রুক্মিণীই।
এরপর শুরু হয় জল্পনা। বিষয়টি নিয়ে জলঘোলা বেশি হলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিবৃতি দেন অভিনেত্রী।
তিনি স্পষ্ট জানান, ভাইরাল হওয়া ভিডিওটি তার নয়। পুরোটাই ফেক।
রুক্মিণী লেখেন, আমি এবং আমার টিম সামাজিক মাধ্যমের কিছু এআই-জেনারেটেড ছবি-ভিডিও দেখতে পেয়েছি। যেগুলো আমার বলে দাবি করা হচ্ছে। আমি স্পষ্ট করে জানাতে চাই, এই ছবিগুলো সম্পূর্ণ ভুয়া এবং বানানো। এই ধরনের বিকৃত কনটেন্ট তৈরি করা অপরাধ। আমার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘনের অভিযোগে আইনি পথে হাঁটব।
ইতোমধ্যেই সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জানিয়েছেন রুক্মিণী। একইসঙ্গে অনুরাগীদের তিনি অনুরোধ করেছেন, কেউ যেন ওই ছবি বা ভিডিও শেয়ার না করেন।
কন্নড় সিনেমার জগতে পরিচিত মুখ রুক্মিণী। ২০১৯ সালে অভিনয়ের জগতে পা রাখেন। সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। খুব অল্প সময়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। কান্তারা চ্যাপ্টার ১’-এ রাজকুমারী কানকাবতীর চরিত্রেও প্রশংসা পেয়েছেন তিনি। সামনে তাকে দেখা যাবে যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available