• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫২:০৭ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

কন্যা সন্তানের নাম জানালেন নায়িকা বুবলী

৫ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৪৩

কন্যা সন্তানের নাম জানালেন নায়িকা বুবলী

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী নতুন করে মা হওয়ার সুখবর জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার পরিবারে নতুন অতিথি হিসেবে এসেছে একটি কন্যা সন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান।

৫ জুন শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বুবলী জানান, গত ১১ মে ২০২৬ তারিখে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে। পোস্টে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই পোস্টে বুবলী ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ট্যাগ করেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বুবলীর এই ঘোষণার পরপরই ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেন। নবজাতক কন্যার সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, কয়েকদিন আগে কোরিওগ্রাফার ও ফ্যাশন ইনফ্লুয়েনসার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বুবলী কিংবা শাকিব খান।

এর আগে ২০২২ সালে বুবলী ও শাকিব খান তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের পরিচয় প্রকাশ্যে আনেন। পরে জানা যায়, ২০২০ সালে তাদের পুত্রসন্তানের জন্ম হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬



Follow Us