• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৯:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রশাসনের তৎপরতায় শিকারির হাত থেকে মুক্তি পেল ৬টি অতিথি পাখি

৫ নভেম্বর ২০২৫ সকাল ১০:২৬:০০

প্রশাসনের তৎপরতায় শিকারির হাত থেকে মুক্তি পেল ৬টি অতিথি পাখি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় অতিথি ধরে পাখি বিক্রির উদ্দেশ্যে আনা হলে উপজেলা প্রশাসনের তৎপরতায় ছয়টি পাখি উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো পুনর্ভবা নদীর পাড়ে জনসম্মুখে অবমুক্ত করা হয়।

Ad

আজ ৫ নভেম্বর বুধবার সকাল আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। সেখানে বিক্রয়ের উদ্দেশ্যে অতিথি পাখির দরদাম চলছিল। ঘটনাস্থল থেকে ছয়টি পাখি উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ জরিমানা আদায় করা হয়।

Ad
Ad

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী পরিযায়ী পাখি ধরা, হত্যা, শিকার বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, অভিযানের পর ফেরার পথে পুনর্ভবা নদীর পাড়ে পর্যটকদের জন্য নির্মাণাধীন বেঞ্চ স্থাপনের কাজ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

স্থানীয় পরিবেশপ্রেমীরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অতিথি পাখি সংরক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us