• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৭:১৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

মেসিকে বেঞ্চে রেখে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

৭ জুন ২০২৬ সকাল ০৮:৫৯:০৫

মেসিকে বেঞ্চে রেখে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির মতে, চোট কাটিয়ে বেশ ভালোভাবে ফিটনেস ফিরে পাওয়ার পথে আছেন লিওনেল মেসি। কিন্তু হন্ডুরাসের বিপক্ষে সব মিলিয়ে ১০টি বদল আনলেও তাকে বেঞ্চেই রাখলেন বিশ্বকাপ জয়ী কোচ। অবশ্য তাতে জিততে কোনো সমস্যা হয়নি। ২-০ গোলে হন্ডুরাসকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। পুরো ৯০ মিনিট খেলেছেন কেবল অগাস্তিন গিয়াই।

টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামের গ্যালারি জুড়ে থাকা দর্শকরা ম্যাচজুড়ে আর্জেন্টিনাকে জোরালো সমর্থন জুগিয়ে যান। তবে দলের প্রধান তারকা মেসি পেশির ক্লান্তির কারণে পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটানোয় প্রস্তুতি নেওয়া হলো না।

ম্যাচের ৩৭ মিনিটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন লাউতারো মার্টিনেস। নিকোলাস তাগলিয়াফিকোকে বক্সের ভেতর ফাউল করায় এই পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন অ্যাতলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড জিউলিয়ানো সিমিওনে। লাউতারোর একটি চমৎকার ব্যাকহিল পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করেন তিনি।

সিমিওনের গোলের পরপরই আর্জেন্টিনা কোচ  স্কালোনি দলে বেশ কয়েকটি পরিবর্তন আনলেও মেসিকে মাঠে নামাননি। ৩৮ বছর বয়সী এই তারকা গত ২৫ মে ইন্টার মায়ামির হয়ে নিজের শেষ ম্যাচটি খেলার সময় সামান্য চোট পান, যার পরেই তিনি জাতীয় দলে যোগ দেন।

ম্যাচের আগে মেসি সম্পর্কে স্কালোনি বলেছিলেন, ‘লিও ভালো আছে। ও (শুক্রবার) দলের সাথে কিছুটা সময় অনুশীলন করেছে, যা খুবই ইতিবাচক দিক। ও দল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নয়; ধীরে ধীরে সেরে উঠছে। এই দুটি প্রস্তুতি ম্যাচের যেকোনো একটিতে ও কিছু সময়ের জন্য মাঠে নামতে পারে। আমরা দেখব সেটা আগামীকালের ম্যাচে হয় নাকি পরেরটিতে।’ তিনি আরও যোগ করেন, ‘তবে ও এখন অনেক ভালো বোধ করছে, যা আমাদের স্বস্তি দিচ্ছে।’

বিশ্বকাপে আগামী ১৬ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এই গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। তবে তার আগে, আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে স্কালোনির দল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬



Follow Us