• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৩৯:১০ (11-May-2026)
  • - ৩৩° সে:

দুই মাসের মধ্যে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১ মে ২০২৬ সকাল ০৯:০৪:২৩

দুই মাসের মধ্যে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী
“প্রতীকি ছবি”

ডেস্ক রিপোর্ট: বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যেই এই কার্ড চালু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন মন্ত্রী। সেখানে তিনি জানান, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Ad
Ad

মন্ত্রী বলেন, প্রবাসী কার্ডের মাধ্যমে বিভিন্ন বিশেষ সুবিধা দেওয়া হবে। এর মধ্যে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা, দেশে অবস্থানকালে নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্পদের সুরক্ষার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য অতিরিক্ত লজিস্টিক সহায়তাও দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Ad

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার দাবি রয়েছে। সরকার এ বিষয়ে ইতিবাচকভাবে কাজ করছে এবং প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে।

দেশে বিনিয়োগে প্রবাসীদের আগ্রহ বাড়ানোর উদ্যোগ নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে আগ্রহী হলেও জটিলতা ও প্রতারণার কারণে তারা নিরুৎসাহিত হন। এসব সমস্যা দূর করে নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা চলছে বলে জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিষয়টি সময়সাপেক্ষ হলেও শুধু নিউইয়র্ক নয়, বিশ্বের আরও কয়েকটি গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা বিবেচনায় রয়েছে।

সূত্র: মানবজমিন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us