• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ইসরাইলকে গাজায় গণহত্যার মূল্য দিতে হবে: এরদোয়ান

৮ অক্টোবর ২০২৪ সকাল ০৯:০৩:৪৭

ইসরাইলকে গাজায় গণহত্যার মূল্য দিতে হবে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

Ad

৭ অক্টোবর সোমবার ফিলিস্তিনের ইসরাইলি আগ্রাসনের বর্ষপূর্তিতে এ হুঁশিয়ারি দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এরদোয়ান লিখেছেন, ‘এটা ভুলে যাওয়া উচিত হবে না যে দ্রুতই হোক বা দেরিতে, ইসরাইলকে এ গণহত্যার মূল্য দিতে হবে। এক বছর ধরে এটা চলেছে। এখনো তা অব্যাহত রয়েছে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এদিন বলেছেন, হামাস ও ইসরাইল সংঘাতের এক বছরে অনেক বেশি বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বছর আগে তিনি ইসরাইলকে যে বার্তা দিয়েছিলেন তার পুনরাবৃত্তি করে বাইডেন বলেন, ‘আপনারা একা নন।’

বাইডেন বলেন, আজকে এমনকি প্রতিদিনিই আমি জিম্মি এবং তাদের পরিবারের কথা স্মরণ করি। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষের ভয়ংকর উত্থানের নিন্দা জানান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাসের হাতে জিম্মিদের বাড়িতে ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কাজ বন্ধ করবেন না। সেই সঙ্গে লেবাননের বিষয়ে তিনি বলেন, লেবাননে একটি কূটনৈতিক সমাধান দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হন। আর ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। এর জবাবে ওই দিন থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ এক বছরে ইসরাইলি হামলায় গাজায় প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯৭ হাজারেরও বেশি। 

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


Follow Us