আন্তর্জাতিক ডেস্ক: হামলা না চালালে হয়তো ইরান দুই সপ্তাহের মধ্যেই একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে যুদ্ধ সংক্রান্ত নয়– এমন একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন বলে বিবিসি জানিয়েছে।
হামলা না চালালে হয়তো ইরান দুই সপ্তাহের মধ্যেই একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে যুদ্ধ সংক্রান্ত নয়– এমন একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন বলে বিবিসি জানিয়েছে।


ট্রাম্প বলেন, আমরা যদি দুই সপ্তাহের মধ্যে হামলা না করতাম, তাহলে তারা (ইরান) একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে।

ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, সংস্থাটি এ বিষয়ে নিশ্চিত করতে পারছে না।
তিনি বলেন, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে— এমন কোনো প্রমাণ না থাকলেও প্রায় অস্ত্রমাত্রার কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুত এবং আমার পরিদর্শকদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার না দেওয়া গভীর উদ্বেগের কারণ।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।
এ ছাড়া ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল।
একটি মানবাধিকার সংস্থার তথ্যমতে, ইরানে হামলায় নিহত ১১০০–এর বেশি বেসামরিক নাগরিক। আর লেবানে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available