• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৪৮:০১ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

৭ মার্চ ২০২৬ সকাল ০৯:০০:০৩

ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য অস্ত্র ও সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে। খবর আল জাজিরার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিদ্ধান্ত নিয়েছেন যে জরুরি পরিস্থিতি বিদ্যমান থাকায় ইসরায়েল সরকারের কাছে দ্রুত অস্ত্র বিক্রি করা প্রয়োজন।

Ad
Ad

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত এই বিক্রয় মধ্যপ্রাচ্যে একটি কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষায়ও ভূমিকা রাখবে।

Ad

জরুরি এই সহায়তা প্যাকেজে বিএলইউ-১১০এ/বি সাধারণ বোমা, সংশ্লিষ্ট রসদ এবং সহায়তা পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ৭ মার্চ শনিবার বাংলাদেশ সময় ভোরে শহরটির বিভিন্ন স্থানে আবারও হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ জানিয়েছে, তারা তেহরানের বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এর আগে ইরানও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ৬ মার্চ শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us