• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৪৭:৫৫ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরানে হামলায় ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৪৭

ইরানে হামলায় ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

৭ মার্চ শনিবার ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

Ad
Ad

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।

Ad

ক্ষতিগ্রস্ত হওয়া স্থাপনা গুলোর মধ্যে আবাসিক ভবন ৫ হাজার ৫৩৫টি, বাণিজ্যিক প্রতিষ্ঠান এক হাজার ৪১টি, চিকিৎসা কেন্দ্র ১৪টি এবং শিক্ষপ্রতিষ্ঠান ৬৫টি।

এ ছাড়া প্রায় ১৩টি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে আরেও বলা হয়েছে, এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন বলেও জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি
২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৯:৪২




Follow Us