আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
১১ মার্চ বুধবার প্রকাশিত সংস্থাটির এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়, এ যুদ্ধে এখন পর্যন্ত আটজন মার্কিন সেনা নিহত হয়েছেন।


এর আগে আহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয়নি। প্রতিবেদনের আগে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছিল, মাত্র আটজন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন।

তবে রয়টার্স-এর প্রতিবেদন প্রকাশের পর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, আহত মার্কিন সেনার সংখ্যা প্রায় ১৪০ জন। যদিও তাদের অধিকাংশের আঘাত গুরুতর নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের তীব্রতার কারণে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available