• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০১:০২ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইরান যুদ্ধ: জাতিসংঘ মহাসচিব

২৬ মার্চ ২০২৬ দুপুর ১২:৫১:৫৫

নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইরান যুদ্ধ: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সব সীমা অতিক্রম করেছে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বিশ্ব আরো ব্যাপক সংঘাতের মুখোমুখি হতে পারে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, ‘তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সংঘাত এমন এক সীমা অতিক্রম করেছে, যা কোনো নেতা কল্পনা করতে পারেননি।’

Ad
Ad

তিনি আরও বলেন, ‘বিশ্ব একটি বৃহত্তর যুদ্ধ, ক্রমবর্ধমান মানবিক দুর্ভোগ এবং গভীর বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কার মুখে পড়েছে।’

Ad

গুতেরেস সামরিক উত্তেজনা কমাতে কূটনৈতিক পথ অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, ‘এখন সময় এসেছে উত্তেজনার সিঁড়ি বেয়ে ওঠা বন্ধ করে কূটনৈতিক সিঁড়ি বেয়ে ওঠার এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা ফেরানোর।’

যুদ্ধে জড়িত প্রধান পক্ষগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আমার বার্তা হলো, এই যুদ্ধ শেষ করার এখনই সময়। কারণ, মানবিক দুর্ভোগ বাড়ছে, বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েই চলেছে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব ক্রমশ বিধ্বংসী হয়ে উঠছে।’

উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধ করার জন্য ইরানের প্রতি বিশেষ আহ্বান জানান মহাসচিব। তিনি উল্লেখ করেন, ওই দেশগুলো এই সংঘাতের কোনো পক্ষ নয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us