• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই বৈশাখ ১৪৩৩ রাত ০৩:৫৭:১৮ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরে ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

১৮ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৯:১১

সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরে ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও স্থানান্তর করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক বক্তব্যের পর এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানায় তেহরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের জন্য শুধু একটি কৌশলগত সম্পদ নয়, এটি জাতীয় মর্যাদার অংশ। কোনো অবস্থাতেই এটি দেশের বাইরে স্থানান্তর করা হবে না।’

Ad
Ad

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে পারমাণবিক কার্যক্রমের অবশিষ্টাংশ অপসারণে কাজ করতে পারে। তার ভাষায়, বড় আকারের যন্ত্র ব্যবহার করে ‘নিউক্লিয়ার ডাস্ট’ সংগ্রহ করে তা যুক্তরাষ্ট্রে নেওয়া সম্ভব এবং পুরো প্রক্রিয়াটি ‘সহজ’ হবে।

Ad

তবে ট্রাম্পের এই বক্তব্যকে ‘অবাস্তব ও ভিত্তিহীন’ হিসেবে উল্লেখ করে ইরান জানায়, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ নিজস্ব নিয়ন্ত্রণে এবং এটি কোনোভাবেই বিদেশি হস্তক্ষেপের আওতায় যাবে না।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি (JCPOA)-এর মাধ্যমে তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে সম্মত হলেও, পরবর্তীতে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি আবার জটিল হয়ে ওঠে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে পারমাণবিক ইস্যুটি আবারও আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর নিয়ে এমন বক্তব্য ও পাল্টা প্রতিক্রিয়া ভবিষ্যতে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১৮


Follow Us