আন্তর্জাদিক ডেস্ক: পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে খুনের দায়ে ৩ জনকে আটক করা হয়েছে।
১১ মে সোমবার ঘটনার ৬ দিনের মাথায় রাজ্য পুলিশ ও সিআইডির যৌথ প্রচেষ্টায় আটক করা হয় তাদের।


জাতীয় সড়কের একটি টোল বুথে অনলাইন পেমেন্টের তথ্যের ওপর ভিত্তি করে ট্র্যাক করা হয় সন্দেহভাজনদের। এরপর উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ে তারা।

মূলত, শনিবার গভীর রাতে চালানো হয় এ অভিযান। রোববার কলকাতায় এনে রাতভর জেরা করা হয় আটককৃতদের। আজ দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের তোলা হবে উত্তর ২৪ পরগনার একটি আদালতে।
গত ৬ মে রাতে মধ্যমগ্রামের বাসায় ফেরার পথে গুলি করে হত্যা করা হয় শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। তখনও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি শুভেন্দু অধিকারী।
সূত্র: আনন্দবাজার
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available