• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৯:৫৯ (16-May-2026)
  • - ৩৩° সে:

এবার চীন সফরে যাচ্ছেন পুতিন

১৬ মে ২০২৬ বিকাল ০৪:৫১:১৮

এবার চীন সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১৯ ও ২০ মে দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি।

১৬ মে শনিবার এ তথ্য জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া।

Ad
Ad

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া ও চীনের মধ্যে সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সফরের আয়োজন করা হয়েছে। দুই দেশের কৌশলগত সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত এই চুক্তিকে ঘিরেই এবারের আলোচনায় গুরুত্ব পাবে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব জোরদারের বিষয়টি।

Ad

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে দুই দেশের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন দুই নেতা।

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া-চীনের ঘনিষ্ঠ যোগাযোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীন সফর শেষ করেছেন। তার সফর ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংক্ষিপ্ত এক বার্তায় পুতিনের আসন্ন সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ রাশিয়া এবং জ্বালানির অন্যতম বড় আমদানিকারক চীন হওয়ায় এবারের বৈঠকে জ্বালানি সহযোগিতা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ইরান ইস্যুতেও দুই দেশের অবস্থান ও সমন্বয় আলোচনায় স্থান পেতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









এবার চীন সফরে যাচ্ছেন পুতিন
এবার চীন সফরে যাচ্ছেন পুতিন
১৬ মে ২০২৬ বিকাল ০৪:৫১:১৮



Follow Us