আন্তর্জাতিক ডেস্ক: চুক্তির প্রথম ধারা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার অভিযোগ তুলে ওয়াশিংটনকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।
তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ওই ধারায় উভয় পক্ষ সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, চুক্তির প্রথম ধারার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারহীনতা প্রমাণ করে যে, ইরানি জাতির আস্থা অর্জনের জন্য আমেরিকার এখনো প্রয়োজনীয় সদিচ্ছা তৈরি হয়নি।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের মূল্য দিতে হবে। চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘনের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে ‘বুদ্ধিদীপ্ত ও প্রতিরোধমূলক’ জবাবই হবে এর প্রথম প্রতিক্রিয়া।
সূত্র: আলজাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available