• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৩১:৫৭ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

বিদেশি নাগরিকদের সতর্কবার্তা দিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

২৭ জুন ২০২৬ দুপুর ১২:১৮:৫৪

বিদেশি নাগরিকদের সতর্কবার্তা দিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

২৭ জুন শনিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন বা সেসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

এ ধরনের ক্ষেত্রে অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসাধারীদের ভিসা বাতিল করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন বলে সতর্ক করেছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় বিদেশি নাগরিকদের নিজেদের ব্যয়ভার বহনের জন্য প্রস্তুত থাকা উচিত এবং সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়া থেকে বিরত থাকতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us